ডেটা কম থাকলে OFFSET pagination দিয়ে ভালোই কাজ চলে। কিন্তু ডেটা বাড়লে, বিশেষ করে অনেক পরের পেজে গেলে, API ধীর হয়ে যেতে পারে।

কারণ, ১ লাখ রেকর্ডের পরের ২০টা দেখাতে database-কে আগের ১ লাখ রেকর্ড পার হয়ে আসতে হয়।
এক্ষেত্রে keyset pagination কাজে আসে। কতগুলো রেকর্ড বাদ দিতে হবে, সেটা না বলে আগের পেজের শেষ রেকর্ডের পর থেকে ডেটা নিতে হয়।
একই timestamp এ একাধিক রেকর্ড থাকতে পারে DB তে। তাই ঝামেলা এড়াতে timestamp-এর সঙ্গে unique ID-ও রাখা উত্তম, যাতে ক্রমটা ঠিক থাকে। সঙ্গে উপযুক্ত index থাকাও জরুরি।

API দ্রুত করতে শুধু সার্ভারের ক্ষমতা বাড়ালেই হয় না। ডেটা কীভাবে Query হচ্ছে, সেখানেও নজর দিতে হয়। Big DB হয়ে যাবার সম্ভাবনা থাকলে একটু ভেবে চিন্তে ডিজাইন করা চাই। যেমন ধরেন OTP রাখার টেবিল, বা ধরুম ইভেন্ট স্টোরেজ।